দেশের জলসীমায় অবৈধ জ্বালানি তেল পাচার রোধে বড় ধরনের সাফল্য দেখিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। গত মার্চ ও এপ্রিল মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত চট্টগ্রাম, মোংলা ও ভোলাসহ বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সর্বমোট ৭১ হাজার ২৯৩ লিটার অবৈধ ডিজেল জব্দ করা হয়েছে।
কোস্ট গার্ড সদর দপ্তর সূত্রে জানা গেছে, নিয়মিত টহল ও গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এসব অভিযানে বিপুল পরিমাণ জ্বালানি তেলসহ বেশ কিছু নৌযান আটক করা হয়।
মার্চ মাসে সাতটি পৃথক অভিযানে মোট ২২ হাজার ২৯৩ লিটার ডিজেল জব্দ করা হয়। এর মধ্যে সবচেয়ে বড় চালানটি ধরা পড়ে ২৯ মার্চ বাগেরহাটের মোংলায়, যেখান থেকে ১২ হাজার ৬১৩ লিটার তেল উদ্ধার করা হয়। এছাড়া চট্টগ্রামের বহির্নোঙর, পতেঙ্গা এবং মোংলার লাউডোব ফেরিঘাট এলাকায় দফায় দফায় অভিযান চালিয়ে বাকি তেল জব্দ করা হয়।
চলতি এপ্রিল মাসের প্রথম ছয় দিনেই গত মাসের তুলনায় দ্বিগুণ তেল জব্দ করেছে বাহিনীটি। এ সময় চারটি অভিযানে মোট ৪৯ হাজার লিটার ডিজেল উদ্ধার করা হয়। এর মধ্যে ২ এপ্রিল চট্টগ্রামের সদরঘাট এলাকায় একটি বড় অভিযানে একাই ৩৭ হাজার লিটার ডিজেল জব্দ করা হয়, যা গত দুই মাসের মধ্যে একক বৃহত্তম চালান। এছাড়া ভোলার ভেদুরিয়া ও চটকিমারা চর এলাকা থেকেও ৬ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করে কোস্ট গার্ডের দক্ষিণ জোন।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন