ঢাকা থেকে প্রায় সাড়ে ৩৫০ কিলোমিটার দূরে ভারতের আসাম রাজ্যের শিলচর এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।
মঙ্গলবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় দুপুর ২টা ৪৮ মিনিটে এই কম্পন অনুভূত হয়।
শিলচর ছাড়াও বাংলাদেশের সিলেটসহ পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকাগুলোতেও এই ভূকম্পন টের পাওয়া গেছে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানায়, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ছিল ভারতের শিলচর শহর থেকে ১১ কিলোমিটার উত্তর-পশ্চিমে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
ভূমিকম্পে এখন পর্যন্ত বড় ধরনের কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। তবে হঠাৎ এই কম্পনে সীমান্ত সংলগ্ন এলাকার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে