জ্বালানি সংগ্রহে ‘ডিজিটাল ফুয়েল কার্ড’ চালু

শুরুতেই ভোগান্তির অভিযোগ

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ০৪:০৩:৫৭ অপরাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০৪:০৩:৫৭ অপরাহ্ন
রাঙামাটিতে জ্বালানি তেল সংগ্রহে ভোগান্তি ও শৃঙ্খলা আনতে চালু হয়েছে ডিজিটাল ফুয়েল কার্ড। তবে রেজিস্ট্রেশন আরও সহজ করার দাবি ভোক্তাদের। মঙ্গলবার (৭ এপ্রিল) সকাল থেকে শহরের চারটি ফিলিং স্টেশনের সামনে কিউ আর কোড যুক্ত ব্যানার টাঙিয়ে দিয়েছে প্রশাসন। এই বিষয়ে সাধারণ মানুষকে সচেতন করছে পুলিশ।

আবার রেজিস্ট্রেশন করেও সময়ের বেড়াজালে তেল না পাওয়ায় হতাশ অনেকে। তবে সমস্যার বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেয়ার কথা জানান ট্যাগ অফিসার অরুণ চন্দ্র রায়।

পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলা প্রশাসন, সেনাবাহিনী ও জেলা পুলিশের উদ্যোগে ভোক্তা, ফুয়েল স্টেশন ও প্রশাসন একই প্ল্যাটফর্মে যুক্ত থাকায় অপচয় রোধ, অপ্রয়োজনীয় ভিড় এড়ানো এবং স্টেশনগুলোতে শৃঙ্খলা ফিরিয়ে আনা সহজ করতেই এই ব্যবস্থা চালু করা হয়েছে। নিবন্ধিত গ্রাহকরা পাম্পগুলোতে কিউআর
কোড স্ক্যান করলে গ্রাহকের পূর্ববর্তী লেনদেনের পরিমাণ ও সময়সহ সব তথ্য জানা যাবে। এতে ডিজিটাল রেকর্ড থাকায় বাড়তি জ্বালানি সংগ্রহে মানুষ পাম্পে জড়ো হবে না।

তবে অনেকেই কিউআর কোড স্ক্যানে আগ্রহ কম সাধারণ মানুষের। এই বিষয়ে তারা জানান, ইংরেজি লেখা, লেখাগুলো ছোট থাকায় দেখার অসুবিধা হচ্ছে। আবার কৃষকদের জন্য অপশন ও ব্যক্তিগত বোট চালকদের লাইসেন্স না থাকায় অনেকেই রেজিস্টেশন করতে পারছেন না। তবে বিশেষ করে ব্যক্তিগত গাড়ি, পণ্যপরিবহনের
ট্রাক ও মোটরসাইকেল চালকদের এই রেজিস্ট্রেশনের আওতায় আনা গেলে ভোগান্তি ও মজুদদার কমে আসবে মত অনেকের।

মঙ্গল কুমার চাকমা বলেন, আমার তো ফোন নেই। আমি কিভাবে রেজিস্ট্রেশন করবো। অনেকেই বলতে শুনেছি কৃষকদের জন্য কোনও অপশন নাই। তাহলে আমার কি ডিজেল পাবো না।

রেজিস্ট্রেশন করতে দেখা গেছে সুপায়ন চাকমাকে। তিনি বলেন ফিশিং বোট দিয়ে অপশন দিলে বোটের লাইসেন্স চায়। আমাদের তো ব্যক্তিগত বোট। আমাদের তো লাইসেন্স নেই। মাছের বোট চালক মো. মানিক মিয়া বলেন, সকালে রেজিস্ট্রেশন করেও তেল পাই নি। সময় শেষ হয়ে গেছে তাই আর লাইনে থেকেও তেল না পেয়ে চলে যেতে হচ্ছে। তাহলে রেজিস্ট্রেশন করে কি লাভ হলো।

ফিলিং স্টেশনের ট্যাগ অফিসার কৃষি বিভাগের অতিরিক্ত উপ-পরিচালক অরুণ চন্দ্র রায় বলেন, কিছু সমস্যার কথা শুনেছি। বিষয়টি নিয়ে প্রশাসনের সঙ্গে আলোচনা করবো। তবে এই ফুয়েল কার্ড চালু হলে পাম্পগুলোতে শৃঙ্খলা ফিরবে। মানুষের ভোগান্তি কমে আসবে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :