জ্বালানি সংকটে এখন বিভিন্ন পেট্রোল পাম্পে যে দীর্ঘ গাড়ির লাইন, এই ঘটনা সাবেক অন্তর্বর্তী সরকারের সময়ে ঘটলে কী হতো তা কল্পনা করতে বলেছেন ওই সরকারের প্রধান উপদেষ্টার সাবেক প্রেস সচিব শফিকুল আলম।
নানা দাবি নিয়ে প্রায়ই সাবেক অন্তর্বর্তী সরকারের সময় প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ দেখা যেত। ওই সরকার এখনও থাকলে হয়তো একই ঘটনা ঘটতো বলে মনে করেন সাবেক প্রেস সচিব।
মঙ্গলবার (৭ এপ্রিল) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে জ্বালানি তেলের সংকটে ভোগান্তি নিয়ে শফিকুল আলম লিখেছেন, একবার কল্পনা করুন: অন্তর্বর্তী সরকারের অধীনে একটি গ্যাস স্টেশনের লাইনে ১২টি ভয়াবহ ঘণ্টা আপনি কেবল আশা আর অদম্য ইচ্ছাশক্তিকে সম্বল করে টিকে গেছেন— আর শেষ পর্যন্ত খালি ট্যাংক নিয়েই বাড়ি ফিরছেন। এর কষ্টের মাত্রাটা কি আপনি কল্পনাও করতে পারেন?
অন্তর্বর্তী সরকারের সময় এমন ঘটনায় কী হতো সে প্রসঙ্গ তুলে শফিকুল আলম লিখেছেন, ‘ওই চল যমুনা যাই!! আজকে ইউনুস সরকারের...!!’
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে