জ্বালানিমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, ‘দেশে ৩০ এপ্রিলের মধ্যে ১ লাখ ৩৮ হাজার মেট্রিক টন ডিজেল আসবে। অকটেন আসবে আরও ৭১ হাজার মেট্রিক টন। আর পেট্রোল আসবে ৩৬ হাজার মেট্রিক টন।’
মঙ্গলবার (৭ এপ্রিল) জরুরি জনগুরুত্বসম্পন্ন বিষয়ে জ্বালানিমন্ত্রীর মনোযোগ আকর্ষণ করলে তিনি এ তথ্য দেন।
দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত আছে জানিয়ে জ্বালানিমন্ত্রী বলেন, ‘দেশে এখন ডিজেল, পেট্রোল, অকটেন আছে ১ লাখ ৯১ হাজার মেট্রিক টনেরও বেশি। যার মধ্যে ডিজেল আছে ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ মেট্রিক টন। অকটেন আছে ১০ হাজার ৪০০ টন। আর পেট্রোল আছে ১৬ হাজার টন।’
এখন পর্যন্ত অবৈধ মজুতদারদের কাছ থেকে ৪০ লাখ ৪৮ হাজার লিটার জ্বালানি উদ্ধার করা হয়েছে বলেও জানান জ্বালানিমন্ত্রী।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে