ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে নাসা গ্রুপের শ্রমিকদের বিক্ষোভ

আপলোড সময় : ০৭-০৪-২০২৬ ১১:৩৫:৪০ পূর্বাহ্ন , আপডেট সময় : ০৭-০৪-২০২৬ ০২:৫৪:৩৫ অপরাহ্ন
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে কুমিল্লায় বিক্ষোভ করেছে নাসা গ্রুপের শ্রমিকরা। বকেয়া পাওনার দাবিতে মঙ্গলবার (৭ এপ্রিল) সকালে কুমিল্লা ইপিজেডে আন্দোলনে নামেন শ্রমিকরা। পরে তারা ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করেন।

শ্রমিকরা জানান, গত ২০ মাস ধরে বকেয়া পাওনা পরিশোধের দাবি জানিয়ে আসলেও এখন পর্যন্ত নাসা কর্তৃপক্ষ তা পরিশোধ করেনি। এতে অনেক পরিবার নিয়ে তারা মানবেতর জীবনযাপন করছে। দ্রুত বকেয়া পরিশোধে সরকারের হস্তক্ষেপ কামনা করেন তারা। এদিকে মহাসড়ক অবরোধের খবর পেয়ে পরিস্থিতি স্বাভাবিক করতে ঘটনাস্থলে যায় হাইওয়ে পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা। কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মো. সিরাজুল মোস্তফা জানান, বকেয়া বেতনের দাবিতে শ্রমিকরা মহাসড়ক অবরোধ করেছেন। তারা বলেন, আমরা যান চলাচল স্বাভাবিক করতে শ্রমিক নেতৃবৃন্দের সঙ্গে কথা বলছি।

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :