​সহকারী অ্যাটর্নি জেনারেল আবুল হাসানের নিয়োগ বাতিল

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৪:১০ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৭:১৪:১০ অপরাহ্ন
সহকারী অ্যাটর্নি জেনারেল মো. আবুল হাসানের নিয়োগ বাতিল করা হয়েছে।

সোমবার (৬ এপ্রিল) আইন মন্ত্রণালয়ের সলিসিটর কার্যালয় থেকে এ নিয়ে জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।

রাষ্ট্রপতির আদেশক্রমে সলিসিটর সানা মো. মাহরুফ হোসাইন স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে বলা হয়, বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী মো. আবুল হাসানের বাংলাদেশের সহকারী অ্যাটর্নি-জেনারেল পদে নিয়োগ আদেশ বাতিলক্রমে তাকে উক্ত পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান করা হলো। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে ব্যক্তিগত কারণ দেখিয়ে গত বৃহস্পতিবার অ্যাটর্নি জেনারেল কার্যালয়ের মাধ্যমে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র দেন সহকারী অ্যাটর্নি জেনারেল মুহা. মুজাহিদুল ইসলাম ও আহমদ মুসাননা চৌধুরী।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :