ক্ষমতা পেয়ে জুলাই সনদ নিয়ে বেইমানি করছে সরকার বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান।
সোমবার (৬ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক পার্টির (জাগপা) প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
জামায়াত আমির বলেন, সংসদে কেউ মানুক আর না মানুক, গণভোটের রায় আদায় করেই ছাড়বে বিরোধীদল।
তিনি বলেন, সংখ্যাগরিষ্ঠের বড়াই করে দেশকে আবারও ফ্যাসিবাদের দিকে নিয়ে যাওয়া হচ্ছে। এ সময় তিনি বলেন, ক্ষমতা পেয়ে জুলাই সনদ নিয়ে বেইমানি করছে সরকার।
জামায়াত আমির অভিযোগ করে বলেন, ফ্যাসিবাদ ফিরিয়ে এনে জাতিকে অন্ধকারের পথে ঠেলে দেওয়ার পরিকল্পনা করা হচ্ছে; জনগণকে সঙ্গে নিয়ে তা রুখে দেওয়া হবে।
নির্বাচনে জনগণের রায় ডাকাতি হয়েছে মন্তব্য করে তিনি বলেন, আবার এমন চেষ্টা হলে কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে। যারা নিজেদের দলের মধ্যে গণতন্ত্র চর্চা করে না, দলীয় কর্মীদের নিরাপত্তা দিতে পারে না, তারা দেশের ১৮ কোটি মানুষের নিরাপত্তাও দিতে পারবে না বলেও মন্তব্য করেন জামায়াত আমীর।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে