​বাসচাপায় ছাত্রদল নেতা নিহত

আপলোড সময় : ০৬-০৪-২০২৬ ০৩:১১:২১ অপরাহ্ন , আপডেট সময় : ০৬-০৪-২০২৬ ০৪:২২:২৭ অপরাহ্ন
নাটোরে বাসচাপায় নাদির কায়ছার রুবেল (৩৫) নামে এক ছাত্রদল নেতা নিহত হয়েছেন। সোমবার (৬ এপ্রিল) দুপুরে সিংড়া উপজেলার নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় নাটোর–বগুড়া মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদির কায়ছার নাটোর জেলা ছাত্রদলের সাবেক সহ-সভাপতি ও সিংড়া পৌর এলাকার নিংগইন ঘুনপাড়া গ্রামের মো. আব্দুল কাদেরের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, যশোর থেকে বগুড়াগামী নাজ পরিবহন-এর একটি বাস উল্টো পথে নিংগইন বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে রুবেল রাস্তা পারাপারের সময় বাসটির ধাক্কায় নিচে পড়ে যান। এ সময় বাসের চাকার নিচে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তিনি মারা যান। দুর্ঘটনার পর বাসটির চালক ঘটনাস্থল থেকে প্রায় এক কিলোমিটার দূরে সিংড়া বাসস্ট্যান্ডে বাসটি রেখে পালিয়ে যায়।

খবর পেয়ে সিংড়া থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরবর্তী আইনি প্রক্রিয়া শুরু করেছে। 

ঘটনার সত্যতা নিশ্চিত করে সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ সম আব্দুন নূর জানান, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে এবং পলাতক চালককে শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে।

বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :