জ্বালানি তেলের আশায় দিনাজপুরের হাকিমপুর উপজেলার আলিহাট এলাকায় অবস্থিত হিলি ফিলিং স্টেশনে রাতভর অপেক্ষা করছেন মোটরসাইকেল চালকরা।
সীমিত সরবরাহের কারণে পাম্প এলাকায় সৃষ্টি হয়েছে দীর্ঘ লাইন, যা নিয়ন্ত্রণ করতে হিমশিম খেতে হচ্ছে সংশ্লিষ্টদের।
সোমবার (৬ এপ্রিল) সকালে সরেজমিনে দেখা যায়, তেল পাওয়ার আশায় অনেক বাইকার আগের রাত থেকেই পাম্প সংলগ্ন সড়কে অবস্থান নিয়েছেন। কেউ কেউ সড়কের পাশে বিছানা পেতে রাত যাপন করছেন, আবার কেউ মোটরসাইকেলের ওপর বা পাশে বসেই সময় পার করছেন।
জানা গেছে, প্রতিটি মোটরসাইকেলে সর্বোচ্চ ৩০০ টাকার তেল সরবরাহ করা হচ্ছে। সীমিত এই বরাদ্দের কারণে অনেক চালকই আগেভাগে লাইনে দাঁড়িয়ে থাকছেন, যাতে অন্তত কিছু তেল পাওয়া যায়।
একাধিক মোটরসাইকেল চালক জানান, ৩০০ টাকার পরিবর্তে যদি ৫০০ টাকার তেল দেওয়া হতো, তাহলে তাদের ভোগান্তি কিছুটা কমতো।
তারা বলেন, দূর-দূরান্ত থেকে এসে দীর্ঘ সময় অপেক্ষা করেও প্রয়োজন অনুযায়ী তেল না পাওয়ায় চরম দুর্ভোগে পড়তে হচ্ছে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে