জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ মো. নাহিদ ইসলাম বলেছেন, ওমরায় যাবার আগেই বুঝতে পেরেছিলাম সামনে কী হতে যাচ্ছে। এখন যা হচ্ছে তা অপ্রত্যাশিত না, ৫ আগস্ট থেকেই শুরু হয়েছে।
শনিবার (৪ এপ্রিল) দুপুরে ওমরাহ পালন শেষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গণমাধ্যমকর্মীদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। নাহিদ বলেন, আমরা বলেছিলাম সংস্কার, বিএনপি বলেছিল নির্বাচন। দুই তৃতীয়াংশ ভোট পাওয়ার পর তারা কোনো কিছুই তোয়াক্কা করছে না। গণভোট মানছে না। গণভোট কিন্তু জুলাই সনদ অনুযায়ী হয়নি। বিভিন্ন অধ্যাদেশ সংসদে আনছে না।
তিনি বলেন, গুম প্রতিরোধ, জাতীয় মানবাধিকার অধ্যাদেশ, সচিবালয় অধ্যাদেশ তারা বাতিল করছে। তাদের অধিকাংশ নেতাই গুমের শিকার হয়েছে, এই গুমের অধ্যাদেশও তারা বাতিল করে দিতে চাচ্ছে। এই অধ্যাদেশ বাতিল আইনে পরিণত না হলে বিএনপির কলঙ্কমুক্ত হবে না। নাহিদ বলেন, গেল ১৬ বছর মানুষ তাদের আন্দোলনে সাড়া দেয়নি কারণ তারা বিএনপির ওপর আস্থা পায়নি।
বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন