​মধ্যপ্রাচ্য শান্ত করতে সব প্রচেষ্টা নিতে প্রস্তুত রাশিয়া: পুতিন

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৮:০৫:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৮:০৫:১৯ অপরাহ্ন
রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, মধ্যপ্রাচ্যের বর্তমান পরিস্থিতি নিয়ে রাশিয়া ও মিসর উভয় দেশই সমানভাবে উদ্বিগ্ন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে মস্কো যেকোনো ধরনের সহায়তা করতে প্রস্তুত বলেও তিনি উল্লেখ করেন।

মিসরের পররাষ্ট্রমন্ত্রী বদর আবদেলাত্তির সঙ্গে এক বৈঠকে পুতিন এসব কথা বলেন।

ক্রেমলিনের পক্ষ থেকে প্রকাশিত এক বিবৃতিতে জানানো হয়, বৈঠকে পুতিন বলেন, ‘আমরা সবাই আশা করি চলমান এ সংকটের দ্রুত সমাধান হবে। আপনারা জানেন, গতকাল প্রেসিডেন্ট ট্রাম্পও এ বিষয়ে কথা বলেছেন। আমি আবার বলছি, পরিস্থিতি শান্ত করতে এবং সবকিছু স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনতে আমরা সম্ভাব্য সব ধরনের প্রচেষ্টা চালাতে প্রস্তুত। 

সূত্র:আল–জাজিরা

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :