সরকারি দলের চিফ হুইপ নুরুল ইসলাম মণি বলেছেন, সংবিধান তাদের পরাজয়ের দলিল, তাই ছুড়ে ফেলতে চায় জামায়াত।
শুক্রবার (৩ এপ্রিল) জাতীয় প্রেসক্লাবে স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে জাতীয়তাবাদী সাংস্কৃতিক দলের আলোচনা সভায় এই মন্তব্য করেন তিনি।
তারেক রহমান টাকা চুরি করতে আসেননি উল্লেখ করে নুরুল ইসলাম মণি বলেন, ২৭ লাখ কোটি টাকা দেশ থেকে পাচার হয়ে গেছে। আওয়ামী লীগ দেশের টাকা পাচার করেছে। যুবলীগের সদস্যদের অস্ত্র নিতে কোনো লাইসেন্স লাগত না। তারা চাইলেই অস্ত্রের লাইসেন্স পেতেন।
চিফ হুইপ বলেন, তারেক রহমান চায় দেশের সব গণতান্ত্রিক প্রতিষ্ঠান সোজা হয়ে দাঁড়াক। জনগণের স্বাধীনতা আর সুশাসন নিশ্চিতে সরকার কাজ করে যাচ্ছে। জুলাই সনদের বিপক্ষে নয়, জুলাই সনদ বাস্তবায়ন করতে চায় সরকার।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে