ভারতের হায়দরাবাদের একটি কবরস্থান থেকে লুকানো অবস্থায় ৪১৪টি রান্নার গ্যাস সিলিন্ডার উদ্ধার করেছে পুলিশ। এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে ১০ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, সাম্প্রতিক সরবরাহ সংকটকে কাজে লাগিয়ে একটি চক্র এসব সিলিন্ডার মজুত করে কালোবাজারে বিক্রি করার পরিকল্পনা করছিল।
ভারতের পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানিয়েছেন, ইরানকে কেন্দ্র করে চলমান পরিস্থিতির কারণে গ্যাস সরবরাহে বিঘ্ন ঘটেছে। এই সুযোগে কিছু অসাধু ব্যবসায়ী অবৈধভাবে সিলিন্ডার মজুত করছে।
কর্মকর্তা সুজাতা শর্মা বলেন, সম্প্রতি দেশজুড়ে প্রায় ২,৬০০টি অভিযান চালানো হয়েছে, যার মধ্যে প্রায় ৭০০টি সিলিন্ডার জব্দ করা হয়েছে। এরই অংশ হিসেবে হায়দরাবাদের ওই কবরস্থানে বিপুল পরিমাণ সিলিন্ডার উদ্ধার করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া সিলিন্ডার ও সংশ্লিষ্ট যানবাহনের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ রুপি। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে এবং সংশ্লিষ্ট ডিস্ট্রিবিউটরকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে