সেচ ব্যবস্থাপনায় নিরবচ্ছিন্নভাবে ডিজেল ও বিদ্যুৎ সরবরাহে সরকার তৎপর রয়েছে বলে জানিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ। ফরিদপুর অঞ্চলে পাট চাষিদের সেচ ব্যবস্থাপনার জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলেও জানান তিনি।
শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে ফরিদপুরে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা জানান পানিসম্পদ প্রতিমন্ত্রী।
তিনি বলেন, বিশেষ করে এই অঞ্চলে যেমন পাট রয়েছে, এগুলো মাথায় রেখে আমাদের কৃষক ডিজেলের জন্য যেন কোনো ধরনের সমস্যায় না পড়েন এবং নিরবচ্ছিন্নভাবে তারা যেন ডিজেল ও বিদ্যুৎ পায় সেক্ষেত্রে আমরা তৎপর আছি। কৃষকদের কোনো সমস্যা হবে না।
পানিসম্পদ প্রতিমন্ত্রী বলেন, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতিতে বর্তমানে যে বৈশ্বিক অবস্থা সৃষ্টি হয়েছে তাতে পৃথিবীর সব দেশে তেলের সংকট রয়েছে এবং দাম বৃদ্ধি পেয়েছে। কিন্তু এখনও আমাদের সরকার তেলের দাম বৃদ্ধি করেনি।
ফরহাদ হোসেন আজাদ বলেন, সরকার তেল সরবরাহে চেষ্টা করে যাচ্ছে, তবে সবাইকে মনে রাখতে হবে সময়টা গরম, এর মধ্যেই অসাধু ব্যবসায়ীরা বিভিন্ন কৌশলে সংকট সৃষ্টি করতে চায়। এ বিষয়ে আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে