বিএনপি স্থায়ী কমিটির সদস্য প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অসুস্থ অবস্থায় সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তাকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে। শুক্রবার (৩ এপ্রিল) ভোরে তাকে সিসিইউ থেকে কেবিনে নেওয়া হয়েছে।
বিএনপির মিডিয়া উইং জানিয়েছে, শুক্রবার ভোরে মির্জা আব্বাসকে সিসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়। পরে চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং এখন সীমিতভাবে সবার সঙ্গে কথা বলছেন। চলতি বছরের ১৫ মার্চ ঢাকার বসুন্ধরা আবাসিক এলাকার এভারকেয়ার হাসপাতাল থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য গত মঙ্গলবার সিঙ্গাপুরে গেছেন। ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে তার চিকিৎসা নেওয়ার কথা রয়েছে। এর আগে, ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ জ্ঞান হারানোর পর মির্জা আব্বাসকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তির পর তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। উন্নত চিকিৎসার জন্য ১৫ মার্চ এয়ার অ্যাম্বুলেন্সে তাকে সিঙ্গাপুরে নেওয়া হয়।
বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন