কিশোরগঞ্জে পাগলা কুকুরের কামড়ে ৫০ জন আহত

আপলোড সময় : ০৩-০৪-২০২৬ ০৩:১৪:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ০৩-০৪-২০২৬ ০৩:১৪:৪১ অপরাহ্ন
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার পৌর বাজার এলাকায় পাগলা কুকুরের কামড়ে নারী-পুরুষসহ অন্তত ৫০ জন আক্রান্ত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটে।

‎প্রত্যক্ষদর্শী কয়েকজন জানান, হঠাৎ করেই একটি কুকুর বাজার এলাকায় ঢুকে পথচারী, দোকানি ও ক্রেতাদের ওপর আক্রমণ চালায়। অল্প সময়ের মধ্যেই আতঙ্ক ছড়িয়ে পড়ে বাজারজুড়ে। প্রাণ বাঁচাতে দৌড়াদৌড়ি শুরু হলে এলাকায় বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এর মধ্যে ৫০ জনকে কামড়ে আহত করে কুকুর। ‎আহতদের পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। যেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য কিশোরগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়।

‎এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রূপম দাস বলেন, ‘কুকুরটিকে নিয়ন্ত্রণে উপজেলা প্রশাসন কাজ করছে। আক্রান্তদের চিকিৎসা নিশ্চিত করা হয়েছে। চিকিৎসার সব ব্যয় উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বহন করা হবে। পাশাপাশি মালিকহীন কুকুর নিয়ন্ত্রণে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।’

বাংলাস্কুপ/ডেস্ক/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :