কুয়াকাটা সংলগ্ন বঙ্গোপসাগরে এক জেলের জালে ধরা পড়ল বড় সাইজের ৪০টি কেরাল মাছ। মৎস্য বন্দর মহিপুরে শুক্রবার সকালে সামুদ্রিক কোরাল মাছগুলো ট্রলার মাঝি কাদের জেলেদের নিয়ে বিক্রি করতে গেলে মানুষ ভিড় জমায়। সামনে মাছ ধরায় বড় নিষেধাজ্ঞা, তারপরে জ্বালানির ভয়াবহ সংকটে দিশেহারা জেলেদের মাঝে এ খবরটি অনেকটা স্বস্তি এনে দেয়। পরে খোলা ডাকের মাধ্যমে মাছগুলো এক লাখ ৭১ হাজার টাকায় বিক্রি করা হয়। ৪৯ হাজার টাকা মণ দরে প্রায় সাড়ে তিন মণ মাছ বিক্রি করেন কাদের মাঝি। গড়ে প্রতি কেজি মাছের দাম পেয়েছেন এক হাজার ২২৫ টাকা। দীর্ঘদিন পরে একই সঙ্গে এত সংখ্যক কোরাল মাছ পেয়ে কাদের মাঝি ও তার সহযোগি জেলেরা খুবই খুশি রয়েছেন।
কলাপাড়া সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা অপু সাহা বলেন, সাগরে বিভিন্ন সময়ে প্রাকৃতিক কারণে মাছের সংকট দেখা যায়। তবে নিষেধাজ্ঞা সঠিকভাবে পালন করায় মাছের উৎপাদন ধীরে ধীরে বাড়ছে। ইলিশের পাশাপাশি বিভিন্ন ধরনের সামুদ্রিক মাছের উৎপাদন বেড়েছে বলে এই কর্মকর্তার দাবি।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন