প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হচ্ছেন বিজন কান্তি সরকার

আপলোড সময় : ০২-০৪-২০২৬ ০৪:২৭:০৭ অপরাহ্ন , আপডেট সময় : ০২-০৪-২০২৬ ০৫:৫৬:০৭ অপরাহ্ন
প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ পাচ্ছেন সাবেক সচিব ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের চেয়ারম্যান বিজন কান্তি সরকার।

বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ তথ্য জানান বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা।

তিনি বলেন, ‘একটা ভালো খবর আপনাদের আমরা দিতে চাই। আমরা প্রধানমন্ত্রীর কাছে একটা দাবি উত্থাপন করেছিলাম—জাতীয় জীবনের নিজ নিজ ক্ষেত্রে আমাদের সম্প্রদায়ের প্রতিনিধিত্ব বাড়ানোর বিষয়ে।

আজকেই তিনি আমাদের একটা ভালো খবর দিয়েছেন, সেটা হচ্ছে আমাদের সম্প্রদায়ের একজন বিশেষ সহকারী নিযুক্ত হয়েছেন। তিনি বিজন কান্তি সরকার, এখানে আমাদের সঙ্গেই আছেন।’

‘তাকে আজকেই প্রধানমন্ত্রী অ্যাপয়েন্টমেন্ট দিচ্ছেন। একটু পরেই আপনারা এই সুখবরটা জানতে পারবেন’—যোগ করেন সন্তোষ শর্মা।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

​প্রধানমন্ত্রীর সঙ্গে পূজা উদযাপন পরিষদের সৌজন্য সাক্ষাৎ
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :