দীর্ঘ দিন ধরেই বহুমুখী হামলা ঠেকাতে হিমসিম খেতে হচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনীকে। তার মধ্যেই শুরু হয়েছে ইরানের বিরুদ্ধে অভিযান। এ যুদ্ধ চালাতে গিয়ে কার্যত ইসরায়েল এখন নিজেই বিপাকে পড়েছে। দেশটি এখন মারাত্মক সৈন্য সংকটে ভুগছে। তুরস্কের সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি জানায়, ইসরায়েলের সামরিক বাহিনী এক গভীর জনবল সংকটের মুখোমুখি হচ্ছে।
এর কারণ ইসরায়েল একাধিক ফ্রন্টে বাহিনী মোতায়েন করছে। জ্যেষ্ঠ কর্মকর্তারা সতর্ক করে বলেন, সেনাবাহিনীতে গুরুতর সৈন্যসংকট, ক্রমবর্ধমান অপারেশনাল চাপ এবং অভ্যন্তরীণভাবে ভেঙে পড়ার ঝুঁকি তৈরি হচ্ছে।
বৃহস্পতিবার (০২ মার্চ) ইসরায়েলের সামরিক মুখপাত্র এফফিয়ে ডেফরিন বলেন, বিভিন্ন ফ্রন্টে মিশন সম্প্রসারিত হওয়ায় সেনাবাহিনীতে প্রায় ১৫ হাজার সৈন্যের ঘাটতি রয়েছে, যার মধ্যে ৭ থেকে ৮ হাজার কমব্যাট সৈন্য অন্তর্ভুক্ত।
তিনি বলেন, সেনাবাহিনী প্রায় ১৫ হাজার সৈন্যের ঘাটতিতে ভুগছে, যার মধ্যে ৭ থেকে ৮ জন কমব্যাট সৈন্য রয়েছে। লেবানন, গাজা, পশ্চিম তীর এবং সিরিয়ায় জরুরি ভিত্তিতে অতিরিক্ত সেনা প্রয়োজন।
ডেফরিন এমন এক সময় এ মন্তব্য করলেন যখন ইসরায়েলি সেনাপ্রধান ইয়াল জামির সতর্ক করে দিয়ে বলেছেন, সেনাবাহিনীর যুদ্ধ প্রস্তুতি নিয়ে গুরুতর মূল্যায়ন প্রয়োজন।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে