বর্তমান সরকার কৃষকদের সুরক্ষা দিতে কৃষক কার্ড চালু করতে যাচ্ছে। আগামী ১৪ এপ্রিল সরকার কৃষি কার্ড বিতরণ শুরু করবে। একসঙ্গে ২০ হাজার কৃষককে এ সুবিধা দেওয়া হবে। তিন শ্রেণির কৃষক এ সুবিধার আওতায় আসছেন। তিন শ্রেণির কৃষক অর্থাৎ ক্ষুদ্র, মাঝারি ও প্রান্তিক কৃষকরা এ কৃষি কার্ড পাবেন। ৮ বিভাগের ১১টি উপজেলার ১১ স্থানে বিতরণ করা হবে কৃষি কার্ড।
কার্ড গ্রহণকারী কৃষকরা এর মাধ্যমে পাবেন ১০ ধরনের সুবিধা। এগুলো হলো- সরাসরি সরকারি ভর্তুকি; ন্যায্যমূল্যে কৃষি উপকরণ যেমন- সার, বীজ ও কীটনাশক সংগ্রহের সুবিধা; সহজশর্তে কৃষিঋণ; শস্য ও কৃষি বিমার সুবিধা; কৃষি খাতে সরাসরি সরকারি প্রণোদনা; ন্যায্যমূল্যে সেচ সুবিধা; উৎপাদিত কৃষিপণ্য সরাসরি বিক্রির সুযোগ; নতুন ও আধুনিক কৃষি যন্ত্রপাতির সহায়তা; উন্নত চাষাবাদের ওপর প্রশিক্ষণ এবং কৃষি কাজের জন্য প্রয়োজনীয় আবহাওয়ার পূর্বাভাস।
প্রান্তিক কৃষকরা বলছেন, এসব সুবিধা নিশ্চিত হলে দেশের কৃষি ও কৃষক ঘুরে দাঁড়াবে। বাড়বে শস্যের উৎপাদন। নিশ্চিত হবে কৃষকের অর্থনৈতিক নিরাপত্তা।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে