মৌলভীবাজারে কমলগঞ্জে খেলতে গিয়ে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু হয়েছে। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও তাদের বাঁচানো সম্ভব হয়নি। একই পরিবারের তিন শিশুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বুধবার (১ এপ্রিল) দুপুরে উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন—কর্মধা ইউনিয়নের ফটিগুলি টিলাবাড়ির আশিক আলীর বড় ছেলে (৭), সাহেব আলীর বড় ছেলে (৮) ও দীকোলখান্দি গ্রামের বাসিন্দা শিপার মিয়ার বড় ছেলে (৯)। তারা সম্পর্কে চাচাতো ভাই।
জানা যায়, উপজেলার কর্মধা ইউনিয়নের ফটিগুলি গ্রামের এই তিন শিশু খেলতে গিয়ে অসাবধানতাবশত একটি ডোবায় পড়ে যায়। পরে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে দ্রুত হাসপাতালে নেওয়ার আগেই তাদের মৃত্যু হয়। ঘটনার পর থেকে পুরো এলাকায় শোকের মাতম চলছে। স্বজনদের আহাজারিতে পরিবেশ ভারী হয়ে উঠেছে।
স্থানীয় বাসিন্দা লুৎফুর রহমান বলেন, ‘‘সদ্য মাটি কেটে নিচু করা একটি জমিতে বৃষ্টির পানি জমে। সেই পানিতে তিন শিশু খেলতে নামলে তারা ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে স্থানীয় এক চিকিৎসকের কাছে নিয়ে যান। চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করে কর্মধা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হেলাল আহমদ বলেন, ‘একই পরিবারের তিন শিশু পানিতে ডুবে মারা গেছে। ঘটনাটি খুবই মর্মান্তিক।’
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে