সিরাজগঞ্জ পৌর শহরে এক মুদি ব্যবসায়ীর বাড়ির খাটের নিচ থেকে সাড়ে ২১ লিটার পেট্রোল জব্দ করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার (৩১ মার্চ) রাতে পৌর শহরের গয়লা এলাকার ইসমাইল হোসেনের বাড়িতে অভিযানটি পরিচালনা করেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট (জেএম শাখা) নাজমুল হোসেন। পরে তার আট হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সিরাজগঞ্জ ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরে সহকারী পরিচালক সোহেল শেখ জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই মুদি ব্যবসায়ীর বাড়িতে তল্লাশি চালিয়ে খাটের নিচ থেকে সাড়ে ২১ লিটার পেট্রোল জব্দ করা হয়। জ্বালানি তেল বিক্রির লাইসেন্স না থাকায় এসময় তার আট হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দ করা পেট্রোল শহরের কাজীপুর মোড় পার্ক ফিলিং স্টেশনে দুই হাজার ৩৭২ টাকায় বিক্রি করে সরকারি কোষাগারে জমা দেওয়া হয়েছে। এসময় সিরাজগঞ্জ ক্যাবের যুগ্ম সাধারণ সম্পাদক কাজী সোহেল রানা, পুলিশ সদস্য ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন