​মন্দিরে পূজা দিতে গিয়ে পদপিষ্ট হয়ে নিহত ৮

আপলোড সময় : ৩১-০৩-২০২৬ ০৭:৫৩:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ৩১-০৩-২০২৬ ০৭:৫৩:৩০ অপরাহ্ন
ভারতের একটি মন্দিরে পূজা দিতে গিয়ে হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন ৮ জন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ১২ জন। মঙ্গলবার (৩১ মার্চ) নালন্দা জেলার শীতলা মন্দিরে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ সূত্রে ভারতীয় গণমাধ্যম জানায়, প্রতি মঙ্গলবার এ মন্দিরে কয়েকশো ভক্ত পূজা দিতে আসেন। এদিনও ছিল ব্যাপক ভিড়। লাইনে দাঁড়িয়ে থাকা ভক্তদের মধ্যে হঠাৎ হুড়োহুড়ি শুরু হয়। পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। একপর্যায়ে পদপিষ্টের ঘটনা ঘটে।

ঘটনায় নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন বিহারের উপ-মুখ্যমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী সম্রাট চৌধরী। তিনি আহতদের দ্রুত সুস্থতা কামনাও করেন। এদিকে নিহতদের পরিবারের জন্য আর্থিক সহায়তা ঘোষণা করেছে বিহার সরকার। প্রতিটি পরিবারকে মোট ৬ লাখ টাকা দেয়া হবে। এর মধ্যে দুর্যোগ ব্যবস্থাপনা দফতর থেকে ৪ লাখ টাকা এবং মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ২ লাখ টাকা দেয়া হবে বলে জানানো হয়েছে।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :