​জাতীয় সংসদের অধিবেশন শুরু

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০৪:৩৬:৪৮ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০৪:৫৩:২৬ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের মুলতবি বৈঠক পুনরায় শুরু হয়েছে। সোমবার (৩০ মার্চ) বিকেল সাড়ে ৩টা পর্যন্ত অধিবেশন মুলতবি ছিল। বিকেল সাড়ে ৩টায় ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ ভবনের অধিবেশন কক্ষে বৈঠক শুরু হয়।

এর আগে গত ১২ মার্চ এ অধিবেশনের সূচনা হয়েছিল। সেদিন জাতীয় সংসদে রাষ্ট্রপতি ভাষণ দেন। সংসদীয় রীতি অনুযায়ী, প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর সাধারণ আলোচনা অনুষ্ঠিত হয়।

জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম জানিয়েছেন, চলমান অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাব নিয়ে আলোচনা হবে। এতে সরকারি ও বিরোধী দলের সংসদ সদস্যরা অংশ নেবেন।

এছাড়া মন্ত্রীদের জন্য নির্ধারিত প্রশ্নোত্তর পর্ব, জনগুরুত্বপূর্ণ নোটিশ উত্থাপন এবং এসব নোটিশের ওপর সংক্ষিপ্ত আলোচনা অনুষ্ঠিত হবে। সংসদ সচিবালয় সূত্রে জানা গেছে, রাষ্ট্রপতির ভাষণের ওপর মোট ৫০ ঘণ্টা আলোচনার সময় নির্ধারণ করা হয়েছে। কার্য-উপদেষ্টা কমিটির সূচি অনুযায়ী, এ অধিবেশন আগামী ৩০ এপ্রিল পর্যন্ত চলবে।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :