মাদারীপুরে দুই গ্রুপের মধ্যে দফায় দফায় সংঘর্ষে শতাধিক ককটেল বিস্ফোরণ হয়েছে। এসময় প্রায় ১৫টি ঘরবাড়ি ভাঙচুর করা হয়। একইসঙ্গে এ ঘটনায় পাঁচজন আহত হয়েছেন।
সোমবার (৩০ মার্চ) ভোররাতে মাদারীপুরের পৌর শহরের থানতলী এলাকায় এ ঘটনা ঘটে।
এর আগে, রোববার (২৯মার্চ) সন্ধ্যায় এই ঘটনার সূত্রপাত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে শহরের প্লানেট কমিউনিটি সেন্টারে পাকদী এলাকার শাহজাহানের ছেলে ইতালি প্রবাসী মামুনের বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেই অনুষ্ঠানে চেয়ারে বসাকে কেন্দ্র করে থানতলী এলাকার ফজল খাঁর ছেলে আকিব খাঁ ও পাকদী এলাকার দবির মুন্সির ছেলে মঈন মুন্সির মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে উপস্থিত অতিথিরা বিষয়টি মীমাংসা করে দেন।
এরই জেরে রোববার সন্ধ্যায় আকিব ও মঈন গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এসময় একের পর এক ককটেল বিস্ফোরণের শব্দে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর দ্বিতীয় দফায় রাত ৯টার দিকে আবারও সংঘর্ষে জড়িয়ে পড়ে উভয়পক্ষ। খবর পেয়ে সদর মডেল থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে টিয়ারশেল নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
পরে সোমবার ভোররাতে দুইপক্ষ আবারও সংঘর্ষে জড়ায়। এসময় পাকদী এলাকার প্রায় ১৫টি বসতঘর ভাঙচুর করা হয়। এতে পাঁচ জন আহত হন। আহতরা বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন। তবে আহতদের নাম জানা যায়নি।
স্থানীয়রা জানান, স্থানীয় আকিব ও মঈন দুই গ্রুপের মধ্যে সংঘর্ষ বাঁধে। সংঘর্ষে সাধারণ মানুষ বেশে ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া ককটেল বিস্ফোরণের ঘটনায় শিশুসহ সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা যায়।
এদিকে ঘটনাস্থলে পুলিশ মেতায়েন থাকায় উভয়পক্ষের লোকজন পলাতক রয়েছে। তাই কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে মাদারীপুর সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে এলাকায় পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। সংঘর্ষে জড়িতদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে