​ওমরাহ করতে সৌদি আরবে পৌঁছেছেন নাহিদ ইসলাম

আপলোড সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩৮:৪৭ অপরাহ্ন , আপডেট সময় : ৩০-০৩-২০২৬ ০২:৩৮:৪৭ অপরাহ্ন
পবিত্র ওমরাহ পালনের উদ্দেশ্যে সৌদি আরবে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধী দলীয় চিফ হুইপ জনাব নাহিদ ইসলাম। রোববার (২৯ মার্চ ) দিবাগত রাত সাড়ে ৩টার ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন। 

সোমবার (৩০ মার্চ ) স্থানীয় সময় সকালে সৌদি আরবের জেদ্দায় পৌঁছালে প্রবাসীদের সংগঠন এনসিপি ডায়াস্পোরা এলায়েন্সের জেদ্দা শাখার নেতাকর্মীরা নাহিদ ইসলামকে স্বাগত জানান।

স্বস্ত্রীক ওমরাহ পালন শেষে আগামী ৪ এপ্রিল এনসিপি আহ্বায়কের দেশে ফেরার কথা রয়েছে। রোববার ঢাকা ছাড়ার পূর্বে এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম দেশবাসীর কাছে দোয়া চান।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :