ইতালিতে প্রায় ১২ টন কিটক্যাট চকলেট চুরির ঘটনা ঘটেছে বলে জানিয়েছে সুইস খাদ্যপ্রতিষ্ঠান নেসলে। কোম্পানিটি জানায়, গত সপ্তাহে ৪ লাখ ১৩ হাজার ৭৯৩টি চকলেট বার বহনকারী একটি ট্রাক ইতালির কেন্দ্রীয় অঞ্চলের কারখানা থেকে পোল্যান্ডের উদ্দেশে রওনা হয়েছিল। পথেই সেটি রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়।
এখনও পর্যন্ত ট্রাক বা চকলেটের কোনো খোঁজ পাওয়া যায়নি। কোথায় এই চুরির ঘটনা ঘটেছে, সেটিও প্রকাশ করেনি নেসলে।
এক বিবৃতিতে প্রতিষ্ঠানটির এক মুখপাত্র মজার ছলে বলেন, 'আমরা সবসময় মানুষকে কিটক্যাট খেয়ে একটু বিরতি নিতে বলি। কিন্তু মনে হচ্ছে চোরেরা এই বার্তাকে বেশি সিরিয়াসলি নিয়ে ১২ টনের বেশি চকলেট নিয়েই বিরতি নিয়ে নিয়েছে।'
কিটক্যাট চকলেটের এই বড় চালান হারিয়ে যাওয়ায় ইউরোপের কিছু দেশে সাময়িক সংকট তৈরি হতে পারে বলেও আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া, চুরি হওয়া চকলেটগুলো অবৈধ বাজারে বিক্রি হতে পারে বলে সতর্ক করেছে নেসলে। তবে প্রতিটি চকলেটে থাকা বিশেষ ব্যাচ কোডের মাধ্যমে এগুলো শনাক্ত করা সম্ভব বলেও জানিয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে