ইসরায়েলের দক্ষিণ ও উত্তরাঞ্চলে একযোগে পাল্টা হামলা চালিয়েছে ইরান ও লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। এ সময় ইসরায়েলের ১০০টির ও বেশি শহরে সতর্কসংকতে বেজে উঠে।
শনিবার (২৮ মার্চ) গভীর রাতে এ হামলা চালানো হয় বলে জানিয়েছে সংবাদমাধ্যম আলজাজিরা।
এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী জানায়, ইরান থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র শনাক্ত করা হলে সেগুলো প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করা হয়।
ইরানের ক্ষেপণাস্ত্র হামলার ফলে ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় নেগেভ অঞ্চলে সাইরেন বেজে ওঠে। এই অঞ্চলে ডিমোনা নিউক্লিয়ার প্ল্যান্ট অবস্থিত, পাশাপাশি গাজা উপত্যকার আশপাশের বসতিতেও সতর্ক সংকেত শোনা যায়। একই সময়ে হিজবুল্লাহ উত্তর ইসরায়েলে রকেট হামলা চালায়। এছাড়াও দেশটির গ্যালিলি অঞ্চলসহ ১০০টিরও বেশি শহরে সতর্কসংকেত বেজে উঠে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।
ইসরায়েলি সংবাদমাধ্যমের দাবি, ইরানের ক্ষেপণাস্ত্র এবং হিজবুল্লাহর রকেট ও ড্রোনের বেশিরভাগই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে প্রতিহত করা হয়েছে।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে