​পাঁচ মিনিট আগেই সংসদ অধিবেশনে প্রবেশ করেন প্রধানমন্ত্রী

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ০৫:৩৯:১৯ অপরাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ০৬:২৭:৪৮ অপরাহ্ন
ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের (৩য় দিন) মুলতবি অধিবেশন শুরুর পাঁচ মিনিট আগেই সেখানে প্রবেশ করেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে এ অধিবেশন শুরু হয়।

রোববার (২৯ মার্চ) বিকেল ৩টায় ঢাকায় জাতীয় সংসদ ভবনে শুরু হয় অধিবেশন। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে এ অধিবেশন শুরু হয়।

অধিবেশনের শুরুতে বাংলাদেশ জাতীয় সংসদের ডেপুটি স্পিকার এবং নেত্রকোণা-১ আসনের সংসদ সদস্য ব্যারিস্টার কায়সার কামাল শুভেচ্ছা বক্তব্য রাখেন। স্পিকারের অনুপস্থিতিতে তিনি সংসদ অধিবেশনে স্পিকারের দায়িত্ব পালন করছেন।

পরে বাংলাদেশ জাতীয় সংসদের স্পীকার এবং ভোলা-৩ আসনের সংসদ সদস্য মেজর (অবসরপ্রাপ্ত) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সহধর্মিণী মিসেস দিলারা হাফিজ এবং যশোর-৬ আসনের সংসদ সদস্য মোক্তার আলীর মা রহিমা বেগমের রুহের মাগফেরাত কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :