মিয়ানমারে ডিজেল পাচারের সময় আটক ৭

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১১:৪১:০৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১১:৪১:০৮ পূর্বাহ্ন
চট্টগ্রামের পতেঙ্গায় কর্ণফুলী নদীতে কোস্টগার্ডের অভিযানে ১ হাজার ৬০০ লিটার ডিজেল, ৩ হাজার ৩০০ কেজি আলকাতরা, ৪টি ডিজেল ইঞ্জিনসহ একটি নৌযান জব্দ করা হয়েছে। কোস্টগার্ডের দাবি, এসব ডিজেল, আলকাতরা ও ইঞ্জিন মিয়ানমারে পাচার করা হচ্ছিল। অভিযানে ৭ জনকে আটক করা হয়েছে। শনিবার রাতে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় কোস্টগার্ড।

আটক ব্যক্তিরা হলেন- নোয়াখালীর হাতিয়া উপজেলার মো. রাসেল (২৯) ও মো. জহির (৩০), কক্সবাজারের কুতুবদিয়া এলাকার দেলোয়ার হোসেন (৩০), ফটিকছড়ি এলাকার মো. আক্কাস (৩১), কর্ণফুলী উপজেলার মো. জাবের (৩৩), ভোলার মো. জসিম (৩৫) ও চকরিয়া উপজেলার মো. জাকির হোসেন (৩৭)।

কোস্টগার্ড জানায়, গত রোববার দিবাগত রাত ৩টার দিকে পতেঙ্গা থানা এলাকার কর্ণফুলী নদীর ১৪ নম্বর ঘাট এলাকায় নৌযানটি অবস্থান করছিল। সন্দেহজনক গতিবিধির কারণে নৌযানটিতে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ডিজেল, আলকাতরা ও ইঞ্জিন উদ্ধার করা হয়েছে। অভিযানে আটক ব্যক্তিরা স্বীকার করেন, তাঁরা এসব জ্বালানি তেল ও সরঞ্জাম অবৈধভাবে শুল্ক-কর ফাঁকি দিয়ে মিয়ানামারে নিয়ে যাচ্ছিলেন। কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, জব্দ হওয়া মালামাল, নৌযান ও আটক ব্যক্তিদের থানায় হস্তান্তর করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক /এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :