সাতসকালে দিনাজপুরের সড়কে ঝরে গেল দুই প্রাণ

আপলোড সময় : ২৯-০৩-২০২৬ ১১:০১:৪৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ২৯-০৩-২০২৬ ১১:০১:৪৮ পূর্বাহ্ন
সাতসকালে দেশের সড়কে ঘটে গেল আরও একটি মর্মান্তিক দুর্ঘটনা। দিনাজপুরের বিরামপুরে সড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকে ঢাকাগামী একটি বাসের ধাক্কায় প্রাণ হারিয়েছেন দুজন। এ ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ছয়জন। রোববার (২৯ মার্চ) ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার চন্ডিপুর মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

বিরামপুর থানা সূত্রে জানা যায়, ভোরে বিরামপুরের চন্ডিপুর সড়কে পঞ্চগড় থেকে ছেড়ে আসা ঢাকাগামী হেরিট্যাজ স্লিপার বাস রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা বালুভর্তি ট্রাককে ধাক্কা দেয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কাজ চালায়। বাসের দুজন যাত্রীর মরদেহ উদ্ধার করে হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। গুরুতর আহত ছয়জনকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিরামপুর থানার পরিদর্শক (তদন্ত) বিষয়টি নিশ্চিত করে মোহাম্মদ আতাউর রহমান জানিয়েছেন, নিহত দুজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম মোশারফ হোসেন বাবুল। তিনি বাসের যাত্রী ছিলেন। তার বাড়ি পঞ্চগড়ে। আরেকজন বাসচালকের সহকারী হতে পারে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :