বিছানায় নারীর গলা কাটা লাশ, উঠানে পড়েছিল কাটা পুরুষাঙ্গ

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০৪:০৫:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৬:১১:৩৩ অপরাহ্ন
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় কবিতা বেগম (২৫) নামের নারীর গলাকাটা মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পাওয়া গেছে। শনিবার (২৮ মার্চ) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বেতকাপা ইউনিয়নের পার আমলাগাছী এলাকার একটি বসতবাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

নিহত কবিতা বেগম সাদুল্লাপুর উপজেলার গোপালপুর গ্রামের বকু মিয়ার মেয়ে। তিনি কিছুদিন ধরে ঢোলভাঙ্গা বাজার এলাকার পার আমলাগাছী গ্রামের মোস্তাফিজার রহমানের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন। স্থানীয়রা জানায়, সকালে ঘরের ভেতরে বিছানার ওপর কবিতা বেগমের গলাকাটা মরদেহ পড়ে থাকতে দেখা যায়। একই সময় বাড়ির উঠানে একটি কাটা পুরুষাঙ্গ পড়ে থাকতে দেখে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে বিষয়টি পুলিশকে জানানো হলে ঘটনাটি দ্রুত এলাকায় ছড়িয়ে পড়ে এবং জনমনে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

এ বিষয়ে পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরওয়ারে আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। এ ঘটনার প্রকৃত রহস্য উদঘাটনে তদন্ত কার্যক্রম শুরু করা হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি /এনআইএন
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :