​পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি

আপলোড সময় : ২৮-০৩-২০২৬ ০২:৫৮:০১ অপরাহ্ন , আপডেট সময় : ২৮-০৩-২০২৬ ০৪:৪৯:৩০ অপরাহ্ন
নতুন সরকার গঠনের পর চার দিনের সফরে নিজ জেলা পাবনায় পৌঁছেছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

শনিবার (২৮ মার্চ) দুপুর ১২টায় বঙ্গভবন থেকে হেলিকপ্টারযোগে শহীদ অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে অবতরণ করেন তিনি। পরে জেলা সার্কিট হাউসে রাষ্ট্রপতিকে গার্ড অব অনার প্রদান করেন জেলা প্রশাসক ও পুলিশ সুপার।

সফরের দ্বিতীয় দিন রোববার (২৯ মার্চ) সকালে আরিফপুর সদর কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত করবেন রাষ্ট্রপতি। একই দিন সন্ধ্যা ৭টায় পাবনা প্রেসক্লাবে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করবেন।

সোমবার (৩০ মার্চ) সকালে পাবনা সদরের ভবানীপুর মসজিদ পরিদর্শন করবেন তিনি। এরপর সন্ধ্যায় শহরের জুবলি ট্যাংক এলাকায় নিজ বাসভবনে যাবেন। মঙ্গলবার (৩১ মার্চ) জেলা সার্কিট হাউসে গার্ড অব অনার গ্রহণ শেষে ঢাকার উদ্দেশে রওনা দেবেন রাষ্ট্রপতি।

নতুন সরকার গঠনের পর এটি রাষ্ট্রপতির প্রথম পাবনা সফর। সফরকে ঘিরে ইতোমধ্যে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক ড. শাহেদ মোস্তফার সভাপতিত্বে একাধিক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :