পাকিস্তানের উত্তরাঞ্চলে ৫ দশমিক ৩ মাত্রার শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে। এতে গিলগিটসহ আশপাশের বিভিন্ন এলাকায় কম্পন অনুভূত হয়।
শুক্রবার (২৭ মার্চ) দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম ডনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
পাকিস্তানের আবহাওয়া অধিদপ্তর (পিএমডি) জানিয়েছে, ভূমিকম্পটি স্থানীয় সময় সকাল ৯টা ৫৩ মিনিটে রেকর্ড করা হয়। এর উৎপত্তিস্থল ছিল উত্তর-পশ্চিম কাশ্মীর অঞ্চলে, গিলগিট থেকে প্রায় ৮৪ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূমিকম্পটির গভীরতা ছিল ১২ কিলোমিটার।
ভূমিকম্পের প্রভাবে গিলগিট, স্কার্দু, পাট্টান, বালাকোট এবং আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়।
ডনের প্রতিবেদনে বলা হয়েছে, ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থানের কারণে পাকিস্তানে প্রায়ই এমন কম্পন অনুভূত হয়। দেশটি আরবীয়, ইউরেশীয় ও ভারতীয় এই তিনটি টেকটোনিক প্লেটের সংযোগস্থলে অবস্থিত হওয়ায় ভূমিকম্পের ঝুঁকি বেশি।
এর আগে গত ফেব্রুয়ারির শেষ দিকে ইসলামাবাদ ও খাইবার পাখতুনখোয়ায় ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। একই মাসে আরও দুটি ভূমিকম্পে (৪ দশমিক ৫ ও ৫ দশমিক ৯ মাত্রা) কেঁপে ওঠে দেশটির উত্তরাঞ্চল।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে