যশোর সদর উপজেলার ফতেহপুর ইউনিয়নে একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) দুপুরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রী নিয়ে বাসটি গন্তব্যের দিকে যাওয়ার সময় হঠাৎ আগুন ধরে যায়।
মুহূর্তের মধ্যেই আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ে। এতে বাসের ভেতরে থাকা যাত্রীরা আতঙ্কিত হয়ে দ্রুত জানালা ও দরজা দিয়ে বেরিয়ে আসেন। ফলে বড় ধরনের হতাহতের ঘটনা এড়ানো সম্ভব হয়েছে।
ঘটনার একটি ভিডিও ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে, যেখানে বাসটিকে দাউদাউ করে জ্বলতে দেখা যায়।
অগ্নিকাণ্ডের কারণে মহাসড়কে কিছু সময় যান চলাচল ব্যাহত হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে আসে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
বাংলা স্কুপ/প্রতিনিধি/এইচবি/এসকে