রাজনৈতিক আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই পল্লবীর যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)।
শুক্রবার (২৭ মার্চ) কিবরিয়া হত্যা মামলায় অভিযুক্ত দুইজনকে গ্রেপ্তারের পর এ কথা বলেন র্যাব-৪-এর কোম্পানি কমান্ডার মো. শাহাবুদ্দিন কবির।
তিনি জানান, পল্লবী থানার যুবদলের সদস্য সচিব গোলাম কিবরিয়াকে হত্যার এরপরই পুলিশের পাশাপাশি ছায়া তদন্তে নামে র্যাব। এর ধারাবাহিকতায় গোপন তথ্যের ভিত্তিতে মো. জাহাঙ্গীর হোসেন ওরফে কাল্লু এবং মো. রাশেদ ওরফে লোপনকে গ্রেপ্তার করে র্যাব-৪।
তিনি আরও জানান, তারা গ্রেপ্তারের এর আগে সীমান্ত অতিক্রম করে দেশের বাইরে যাওয়ার চেষ্টা করে ব্যর্থ হয়ে, নির্বাচন পরবর্তী সময়ে বৈধ পথে বিদেশ যাওয়ার চেষ্টায় ছিলেন।
মো. শাহাবুদ্দিন কবির জানান, গ্রেপ্তারেরা পেশাদার শ্যুটার এবং তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় হত্যা, চাঁদাবাজি এবং মাদক মামলা রয়েছে।
এর আগে, যুবদল নেতা গোলাম কিবরিয়াকে গুলি করে হত্যার ঘটনায় দুই শুটারকে বিদেশি রিভলবার, গুলিসহ গ্রেপ্তার করেছে র্যাব-৪।
গত বছরের ১৭ নভেম্বর সন্ধ্যায় রাজধানীর মিরপুর ১২ নম্বরের বি ব্লকে একটি দোকানে ঢুকে মুখোশ পরা তিন দুর্বৃত্ত খুব কাছ থেকে কিবরিয়াকে গুলি করে।
এ ঘটনায় নিহত কিবরিয়ার স্ত্রী সাবিহা আক্তার দীনা পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলায় আসামি হিসেবে পাঁচজনের নাম উল্লেখ করা হয়। পাশাপাশি অজ্ঞাতনামা আরও সাত থেকে আটজনকে এই হত্যাকাণ্ডে জড়িত বলে উল্লেখ করা হয়।
বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে
পল্লবীতে কিবরিয়া হত্যায় রিভলবারসহ ২ ‘শুটার’ গ্রেপ্তার