​স্বাধীনতা দিবসে জাতীয় স্মৃতিসৌধে প্রধান বিচারপতির শ্রদ্ধা

আপলোড সময় : ২৬-০৩-২০২৬ ০১:০৫:২৬ অপরাহ্ন , আপডেট সময় : ২৬-০৩-২০২৬ ০১:০৫:২৬ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী সাভারের জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৬টা ১২ মিনিটে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের (আপিল ও হাইকোর্ট বিভাগ) বিচারপতিদের সঙ্গে নিয়ে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানান তিনি।

পুষ্পস্তবক অর্পণের পর প্রধান বিচারপতি ও সুপ্রিম কোর্টের বিচারপতিবৃন্দ একাত্তরের মহান মুক্তিযুদ্ধের বীর শহীদদের স্মরণে কিছুক্ষণ নীরবতা পালন করেন।

বাংলা স্কুপ/প্রতিবেদক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :