মধ্যপ্রাচ্য

ইরানের সঙ্গে আলোচনা প্রস্তাবের মধ্যেই সেনা পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আপলোড সময় : ২৫-০৩-২০২৬ ০৫:৩২:৩০ অপরাহ্ন , আপডেট সময় : ২৫-০৩-২০২৬ ০৫:৩৩:২৭ অপরাহ্ন
ইরানের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্ভাব্য আগ্রাসন সাময়িকভাবে স্থগিত করলেও মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা পাঠানোর প্রস্তুতি নিচ্ছে পেন্টাগন—এমনটাই জানিয়েছে রয়টার্স।

খবরে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের সেনাবাহিনীর এলিট ৮২তম এয়ারবোর্ন ডিভিশনের হাজারো সেনা সদস্যকে মধ্যপ্রাচ্যে মোতায়েন করা হতে পারে। 

ইরানি ভূখণ্ডে সেনা ঢোকানোর পাশাপাশি পেন্টাগনের হাতে থাকা বিকল্পের সংখ্যা বাড়াতে ট্রাম্প প্রশাসন যে মধ্যপ্রাচ্যে আরও কয়েক হাজার সেনা মোতায়েনের কথা ভাবছে, তা গত সপ্তাহেই এক প্রতিবেদনে বলেছিল সংবাদমাধ্যমটি। এমন কিছু হলে তা সংঘাত দীর্ঘ হওয়ার সম্ভাবনাও কয়েকগুণ বাড়িয়ে দেবে। চার সপ্তাহ ধরে চলা এ যুদ্ধ এরই মধ্যে তেলের দাম ও বিশ্বের শেয়ার বাজারগুলোকে অস্থির করে রেখেছে।

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এ বিষয়ে মন্তব্য না করে হোয়াইট হাউসের দিকে প্রশ্ন পাঠিয়েছে, যদিও সেখান থেকেও তাৎক্ষণিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :