আবারও ইসরায়েল, কুয়েত, জর্ডান এবং বাহরাইনে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন বুধবার (২৫ মার্চ) জানিয়েছে, দেশটির বিপ্লবী গার্ড ইসরায়েলের পাশাপাশি কুয়েত, জর্ডান ও বাহরাইনে মার্কিন বাহিনীর সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। খবর এএফপির।
রাষ্ট্রীয় সম্প্রচারকারী আইআরআইবি-তে প্রচারিত এক বিবৃতিতে বলা হয়েছে, অধিকৃত অঞ্চলের কেন্দ্রস্থলে থাকা লক্ষ্যবস্তু, অর্থাৎ ইসরায়েল এবং এই অঞ্চলের মার্কিন সামরিক ঘাঁটিগুলোতে সুনির্দিষ্টভাবে পরিচালিত তরল ও কঠিন জ্বালানি চালিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এবং আক্রমণকারী ড্রোন দিয়ে আঘাত হানা হয়েছে।
এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই’র সাথে আলোচনায় বলেছেন, সাময়িক নয়, পূর্ণাঙ্গ যুদ্ধবিরতি চায় ইরান। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আরাঘচি ওয়াং ইকে বলেছেন, ইরান শুধু অস্থায়ী নয়, একটি পূর্ণাঙ্গ যুদ্ধবিরতিতে আগ্রহী।
হরমুজ প্রণালি ইস্যুতে ইরানের অবস্থান ব্যাখ্যা করে আরাঘচি বলেছেন, হরমুজ সবার জন্য উন্মুক্ত এবং জাহাজগুলো নিরাপদে যাতায়াত করতে পারবে। কিন্তু বর্তমানে শত্রু দেশগুলোকে সে বিবেচনায় রাখা হচ্ছে না। চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমে প্রকাশিত কথোপকথনের বিবরণ থেকে আরও জানা যাচ্ছে, ওয়াং ই বলেছেন, যুদ্ধের চেয়ে আলোচনা করা সবসময় শ্রেয়।
বাংলা স্কুপ/ডেস্ক/এইচবি/এসকে