পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের অন্যতম ব্যস্ত সড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যানবাহনের চাপ উল্লেখযোগ্য হারে বেড়েছে।
বুধবার (১৮ মার্চ) গত ২৪ ঘণ্টায় মহাসড়কটির মেঘনা ও গোমতী সেতু টোল প্লাজা দিয়ে মোট ৫৩ হাজার ৮৯৬টি যানবাহন পারাপার হয়েছে। এসময় টোল আদায় হয়েছে ১ কোটি ১৪ লাখ ১৬ হাজার ৮৭১ টাকা।
বিষয়টি বৃহস্পতিবার (১৯ মার্চ) সকালে নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ সওজের ভিটিকান্দি সড়ক উপ-বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মোহাম্মদ মনির হোসেন।
ঈদের দুই দিন বাকি থাকায় ঘরমুখো মানুষের ঢল নেমেছে মহাসড়কে। বৃহস্পতিবার সকাল থেকেই পরিবার-পরিজনের সঙ্গে ঈদ উদযাপন করতে নারায়ণগঞ্জ ছাড়ছেন হাজারো মানুষ। এতে যানবাহনের চাপ প্রায় দ্বিগুণ বৃদ্ধি পেলেও এখন পর্যন্ত মহাসড়কের নারায়ণগঞ্জ অংশে বড় ধরনের কোনো যানজটের খবর পাওয়া যায়নি। এতে স্বস্তিতে ঈদযাত্রা করতে পারছেন যাত্রীরা।
এ বিষয়ে শিমরাইল হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ জুলহাস উদ্দিন বলেন, ঈদযাত্রায় মানুষের ভোগান্তি এড়াতে টাকা-চট্টগ্রাম মহাসড়কের সাইনবোর্ড থেকে মেঘনা সেতু এলাকা পর্যন্ত ১২৪ পুলিশ সদস্য কাজ করছে। মানুষের জানমালের নিরাপত্তায় আমাদের কোনো প্রকার গাফিলতি নেই। আশা করছি যানজটের কোনো রকম ভোগান্তি ঘটবে না।
বাংলাস্কুপ/প্রতিনিধি/এইচএইচ/এসকে