​বৃহস্পতিবার ৩ দেশে উদ্‌যাপন হচ্ছে ঈদুল ফিতর

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ০১:৩৮:২৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ০১:৩৮:২৫ অপরাহ্ন
শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ায় আফগানিস্তান, নাইজার ও মালিতে বৃহস্পতিবার (১৯ মার্চ) পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপন হচ্ছে। বুধবার (১৮ মার্চ) রাষ্ট্রীয় ঘোষণার পর দেশগুলোতে রাতেই ঈদ উদযাপনের চূড়ান্ত প্রস্তুতি শুরু হয়।

সরকারি কর্তৃপক্ষ জানায়, চাঁদ দেখার ভিত্তিতে এসব দেশে রমজান মাস শেষ হয়ে ঈদের তারিখ নির্ধারণ করা হয়েছে। এর ফলে মুসলিমরা এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের মধ্য দিয়ে ঈদ উদযাপন করছেন।

বিশ্বের বিভিন্ন দেশে চাঁদ দেখার ওপর নির্ভর করে ঈদের তারিখ ভিন্ন হতে পারে। ফলে কিছু দেশে একই দিনে ঈদ উদযাপিত হলেও, অন্য দেশে একদিন পর পালিত হবে।

ধর্মীয় তাৎপর্যের দিক থেকে ঈদুল ফিতর মুসলিমদের অন্যতম প্রধান উৎসব, যা সংযম, দানশীলতা ও ভ্রাতৃত্ববোধের বার্তা বহন করে।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :