​তেহরানে লারিজানি ও বাসিজ প্রধানের জানাজায় জনতার ঢল

আপলোড সময় : ১৯-০৩-২০২৬ ১২:৫৫:৪১ অপরাহ্ন , আপডেট সময় : ১৯-০৩-২০২৬ ১২:৫৫:৪১ অপরাহ্ন
ইরানের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের প্রধান আলী লারিজানি, আধা-সামরিক বাহিনী বাসিজের প্রধান গোলামরেজা সোলেইমানি এবং শ্রীলঙ্কার উপকূলে নিহত ইরানি নৌ-সেনাদের জানাজা বুধবার (১৮ মার্চ) তেহরানে অনুষ্ঠিত হয়েছে।

ইরানের সংবাদ সংস্থা তাসনিম জানায়, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তার পাশাপাশি বিপুল সংখ্যক মানুষ জানাজায় অংশ নেন।

এর আগে মঙ্গলবার (১৭ মার্চ) ইসরায়েল দাবি করে, গত সোমবার রাতে তেহরানে বিমান হামলায় আলী লারিজানি নিহত হয়েছেন। একই দিন পৃথক হামলায় বাসিজপ্রধান জেনারেল গোলামরেজা সোলেইমানিও প্রাণ হারান। পরে ইরান তাঁদের মৃত্যুর খবর নিশ্চিত করে।

এছাড়া গত ৪ মার্চ শ্রীলঙ্কার উপকূলে মার্কিন নৌবাহিনীর টর্পেডো হামলায় ইরানের সামরিক জাহাজ ‘দেনা’ ধ্বংস হয়, এতে অন্তত ৮৪ জন নৌ-সেনা নিহত হন।

তবে ইরানের গোয়েন্দা বিষয়কমন্ত্রী ইসমাইল খতিব নিহত হয়েছেন কি না, তা এখনো নিশ্চিত হয়নি। ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কাৎজ বলেছেন, যেকোনো জ্যেষ্ঠ ইরানি কর্মকর্তাকে নিশানা করার অনুমতি দেয়া হয়েছে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েলের যৌথ বিমান হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি-সহ একাধিক শীর্ষ নেতা নিহত হওয়ার খবর পাওয়া যায়।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :