​অবসরে গেলেন আর্জেন্টিনার গোলরক্ষক সার্জিও রোমেরো

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০৫:৩৪ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০৫:০৫:৩৪ অপরাহ্ন
প্রায় দুই দশকের পেশাদার ফুটবল ক্যারিয়ার শেষ করে গ্লাভস তুলে রাখলেন সার্জিও রোমেরো। আর্জেন্টিনা ও ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এই গোলরক্ষক ৩৯ বছর বয়সে অবসর নিলেন। এবার কোচ হিসেবে নতুন জীবন শুরু করতে যাচ্ছেন তিনি।

সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেলির তথ্যমতে, রোমেরো ইতিমধ্যে তার কোচিং স্টাফ তৈরি করে ফেলেছেন এবং পুরোপুরি ম্যানেজমেন্টে যোগ দেওয়ার জন্য প্রস্তুত।

খেলোয়াড়ি জীবনের শেষ দিকে রেসিং ক্লাবে বিকল্প গোলকিপার হিসেবে থাকতেও রাজি ছিলেন রোমেরো। কিন্তু সেই সুযোগ হয়নি। আর্হেন্তিনোস জুনিয়র্সের হয়ে কোপা আর্জেন্টিনায় খেলাটাই ছিল তার ক্যারিয়ারের শেষ ম্যাচ।

আর্জেন্টিনার ইতিহাসে সর্বোচ্চ ৯৬টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক হিসেবে অবসর নিলেন রোমেরো।

তার ক্যারিয়ারের সেরা মুহূর্ত এসেছিল ২০১৪ বিশ্বকাপে। ব্রাজিলে সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে পেনাল্টি শুটআউটে দুটি শট বাঁচিয়ে দলকে ফাইনালে নিয়ে যান। আর্জেন্টিনা ২৪ বছর পর বিশ্বকাপের ফাইনালে খেলেছিল সেবার।

আন্তর্জাতিক সাফল্য আরও আগেই শুরু। ২০০৭ সালে কানাডায় ফিফা অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ও ২০০৮ বেইজিং অলিম্পিকে সোনার পদক জিতেছিলেন তিনি।

ক্লাব ক্যারিয়ারে রেসিং ক্লাব দিয়ে শুরু করে ইউরোপ জয় করেছিলেন রোমেরো। নেদারল্যান্ডসের এজেড আলকমার, সাম্পদোরিয়া, মোনাকো হয়ে ম্যানচেস্টার ইউনাইটেডে পৌঁছান। ওল্ড ট্রাফোর্ডে ইউরোপের সবচেয়ে নির্ভরযোগ্য বিকল্প গোলরক্ষক হিসেবে খ্যাতি পান। ২০১৭ সালে উয়েফা ইউরোপা লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। এরপর ভেনেজিয়ায় খেলে দেশে ফেরেন।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :