​ঈদে কুয়েতে সামাজিক অনুষ্ঠান নিষিদ্ধ, বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান

আপলোড সময় : ১৮-০৩-২০২৬ ০২:১২:৫৮ অপরাহ্ন , আপডেট সময় : ১৮-০৩-২০২৬ ০২:৫৬:৫৭ অপরাহ্ন
কুয়েত সরকার আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে সব ধরনের জনসমাগমমূলক অনুষ্ঠান নিষিদ্ধ ঘোষণা করেছে।

মঙ্গলবার (১৭ মার্চ) কুয়েতের বাংলাদেশ দূতাবাস এক বিজ্ঞপ্তিতে বলে‌ছে, কু‌য়ে‌তের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তাজনিত সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ঈদের ছুটিতে নাট্যানুষ্ঠান, সংগীতানুষ্ঠান বা কনসার্ট, বিবাহ অনুষ্ঠানসহ সব ধরনের জনসমাগমমূলক আয়োজন বন্ধ রাখতে নির্দেশ দিয়েছে। পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে কুয়েতে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি নাগরিকদের এই নির্দেশনা যথাযথভাবে মেনে চলার জন্য বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

একই সঙ্গে বর্তমান পরিস্থিতিতে কুয়েত সরকারের আইন ও সময়োপযোগী নির্দেশনা অনুসরণে সচেতন ও সহযোগিতাপূর্ণ আচরণ করার আহ্বান জানানো হয়।

দূতাবাস আরও ব‌লে‌ছে, সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা অত্যন্ত জরুরি।

বাংলাস্কুপ/ডেস্ক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :