ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল

আপলোড সময় : ১৭-০৩-২০২৬ ০১:৪০:৫৫ অপরাহ্ন , আপডেট সময় : ১৭-০৩-২০২৬ ০৩:৩১:৪৫ অপরাহ্ন
সরকারি গণপরিবহন হওয়ায় জনসাধারণের স্বার্থে ঈদুল ফিতরের ছুটির মধ্যে শুধু ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে পরিচালনাকারী প্রতিষ্ঠান ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

ডিএমটিসিএলের পরিচালক (প্রশাসন) এ কে এম খায়রুল আলমের ১৬ মার্চ স্বাক্ষরিত অফিস আদেশে এ তথ্য জানা যায়। আদেশে বলা হয়, পবিত্র ঈদুল ফিতর উপলক্ষ্যে শুধুমাত্র ঈদের দিন মেট্রোরেল চলাচল বন্ধ থাকবে। ঈদের পরের দিন থেকে যথারীতি র্নিধারিত সময়সূচী অনুযায়ী মেট্রোরেল চলাচল করবে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :