​জাতিসংঘ অধিবেশনে সভাপতিত্বের দৌঁড়ে রাশিয়ার সমর্থন চাইল ঢাকা

আপলোড সময় : ১৫-০৩-২০২৬ ০৬:৩৯:৫৬ অপরাহ্ন , আপডেট সময় : ১৫-০৩-২০২৬ ০৬:৩৯:৫৬ অপরাহ্ন
জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতি পদের প্রার্থী বাংলাদেশ। এ ক্ষেত্রে বাংলাদেশকে ভোট দেওয়ার জন্য রাশিয়ার সমর্থন চেয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম।

রোববার (১৫ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রতিমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে গেলে তিনি এ সমর্থন কামনা করেন।

সাক্ষাতে রাষ্ট্রদূত আলেকজান্ডার খোজিন প্রতিমন্ত্রীকে দায়িত্ব গ্রহণের জন্য অভিনন্দন জানান। তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, দুই দেশের মধ্যে দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ ও স্থায়ী সম্পর্ক রয়েছে। জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, বিজ্ঞান ও প্রযুক্তি, শিক্ষা এবং দক্ষ জনশক্তি বিনিময়সহ বিভিন্ন ক্ষেত্রে এই অংশীদারিত্ব ক্রমেই বিস্তৃত হচ্ছে।

এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত দ্বিপাক্ষিক সহযোগিতা আরও জোরদার করার বিষয়ে তার দেশের অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন এবং রাশিয়ার সঙ্গে বাংলাদেশের চলমান সম্পৃক্ততার প্রশংসা করেন।

বৈঠকে প্রতিমন্ত্রী ২০২৬-২০২৭ মেয়াদে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতিত্বের জন্য বাংলাদেশের প্রার্থিতায় রাশিয়ার সমর্থন কামনা করেন।

আলোচনায় উভয়পক্ষ বাংলাদেশ ও রাশিয়ার মধ্যকার সম্পর্কের ধারাবাহিক অগ্রগতিতে সন্তোষ প্রকাশ করে এবং ভবিষ্যতে পারস্পরিক স্বার্থে সহযোগিতা আরও এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে বৈঠক শেষ করেন।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :