​জাতীয় স্মৃতিসৌধে ৩ দিন প্রবেশ বন্ধ

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ০৬:০৫:৩৩ অপরাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ০৭:১১:৫৯ অপরাহ্ন
মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত সাভারে জাতীয় স্মৃতিসৌধ এলাকার অভ্যন্তরে সর্বসাধারণের প্রবেশ বন্ধ থাকবে।

শুক্রবার (১৩ মার্চ) তথ্য অধিদপ্তর থেকে দেওয়া এক তথ্যবিবরণীতে এ তথ্য জানানো হয়েছে।

তথ্যবিবরণীতে বলা হয়েছে, মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উদ্‌যাপন উপলক্ষে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখার জন্য ২৩ থেকে ২৫ মার্চ পর্যন্ত জাতীয় স্মৃতিসৌধে সাধারণ দর্শনার্থীদের প্রবেশ বন্ধ থাকবে।

২৬ মার্চ ভোরে আমন্ত্রিত অতিথিরা শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধ ত্যাগ করার পর জাতীয় স্মৃতিসৌধ সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। জাতীয় স্মৃতিসৌধের পবিত্রতা ও সার্বিক সৌন্দর্য বজায় রাখার জন্য সবার সহযোগিতা কামনা করা হয়েছে।

তথ্য অধিদপ্তর আজ আরেকটি তথ্যবিবরণীতে জানিয়েছে, মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উদ্‌যাপন উপলক্ষে ঢাকার গাবতলী থেকে সাভারে জাতীয় স্মৃতিসৌধ পর্যন্ত সড়কে সব ধরনের তোরণ, পোস্টার, ব্যানার ও ফেস্টুন না লাগানোর জন্য সর্বসাধারণকে অনুরোধ জানানো হয়েছে।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এইচএইচ/এসকে

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :