ঈদ উপলক্ষে ডিএমপির বিশেষ নির্দেশনা

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১১:১৪:৩৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১১:১৪:৩৩ পূর্বাহ্ন
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে রাজধানী ঢাকা ছাড়বেন বিপুলসংখ্যক মানুষ। এ সময়ে সাধারণত প্রায় ১.৫ কোটির অধিক মানুষ রাজধানী ত্যাগ করেন এবং প্রায় ৪০ লক্ষাধিক মানুষ ঢাকায় প্রবেশ করেন। ঘরমুখো এসব মানুষের ঈদ যাত্রা নির্বিঘ্ন ও আনন্দময় করতে বিশেষ নির্দেশনা দিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

এ বিষয়ে বৃহস্পতিবার (১২ মার্চ) গণবিজ্ঞপ্তি জারি করেছে ডিএমপি। এতে বলা হয়, আগামী ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত মহাসড়কে ট্রাক, কাভার্ড ভ্যান ও লরি চলাচল বন্ধ রাখতে হবে (তবে নিত্যপ্রয়োজনীয় খাদ্যদ্রব্য, পচনশীল দ্রব্য, গার্মেন্টস সামগ্রী, ঔষধ, সার এবং জ্বালানি বহনকারী যানবাহনগুলো এর আওতামুক্ত থাকবে)।

আগামী ১৬ মার্চ থেকে ঈদযাত্রা সংশ্লিষ্ট যানবাহনের চলাচল সুগম করার জন্য জরুরি প্রয়োজন ছাড়া মহানগরের অন্যান্য যানবাহনকে নিম্নবর্ণিত সড়কগুলো পরিহার করে বিকল্প সড়ক ব্যবহার করার জন্য অনুরোধ করা হলো।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :