পাকিস্তানের বিপক্ষে মাঠে নামছে মিরাজরা

সিরিজ জয়ের লক্ষ্যে বাংলাদেশ

আপলোড সময় : ১৩-০৩-২০২৬ ১০:৪০:৫৮ পূর্বাহ্ন , আপডেট সময় : ১৩-০৩-২০২৬ ১০:৪০:৫৮ পূর্বাহ্ন
পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে ৮ উইকেটের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। এবার সিরিজ জয়ের লক্ষ্যে আজ (শুক্রবার) মাঠে নামছে মেহেদী হাসান মিরাজের দল। মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে দুপুরে পাকিস্তানের মুখোমুখি হবে তারা। 

মিরাজ নিশ্চিতভাবেই সিরিজ জয় নিশ্চিত করতে চাইবেন। কেননা বিশ্বকাপের আগে নিজেদের সর্বোচ্চ প্রস্তুতির জন্য এই সিরিজ গুরুত্বপূর্ণ। পাকিস্তানের লক্ষ্য থাকবে সিরিজে টিকে থাকার। বাংলাদেশের একাদশে এদিন কোনো পরিবর্তন আসার সম্ভাবনা নেই। কেননা দলের উইনিং কম্বিনেশন ভাঙতে রাজি না টিম ম্যানেজমেন্ট। অন্যদিকে পাকিস্তানের একাদশে আসতে পারে একাধিক পরিবর্তন।

এক নজরে দুই দলের সম্ভাব্য একাদশ :

বাংলাদেশ : সাইফ হাসান, তানজিদ হাসান তামিম, নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, নাহিদ রানা।

পাকিস্তান : সাহিবজাদা ফারহান, মাজ সাদাকাত, শামিল হুসাইন, মোহাম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), সালমান আলী আগা, হুসাইন তালাত, আবদুল সামাদ, ফাহিম আশরাফ, শাহীন শাহ আফ্রিদি (অধিনায়ক), মোহাম্মদ ওয়াসিম/হারিস রউফ, আবরার আহমেদ।

বাংলাস্কুপ/প্রতিবেদক/এনআইএন
 
 

সম্পাদক ও প্রকাশক :

মোঃ কামাল হোসেন

অফিস :

অফিস : ৬/২২, ইস্টার্ণ প্লাাজা (৬ তলা), কমার্শিয়াল কমপ্লেক্স, হাতিরপুল, ঢাকা।

ইমেইল :